আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষে ঢাকার খিলগাঁও এলাকায় আজ বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র (এসটিপি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েরেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এক ব্রিফ্রিংয়ে এ কথা বলেন।
তাকসিম এ খান বলেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ঢাকায় দশেরকান্দি স্যুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দেশে এটাই প্রথম এ ধরনের প্লান্ট। প্রতিদিন ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র এটি। যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকার শতভাগ পয়ঃশোধন প্রক্রিয়ার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সে জন্য নারয়ণগঞ্জের পাগলা, রাজধানীর উত্তরা, রায়েরবাজার ও মিরপুর এলাকায় একটি করে আরও চারটি পয়ঃশোধন কেন্দ্র নির্মাণ করা হবে। প্ল্যান্টটি ২০৩০ সালের মধ্যে সারা দেশে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে এসডিজি লক্ষ্য-৬ বাস্তবায়নে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :