‘কখনো ভাবিনি একজন সুপারহিরো এভাবে বিদায় নেবে | Daily AjKaler Kontho

‘কখনো ভাবিনি একজন সুপারহিরো এভাবে বিদায় নেবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ন
‘কখনো ভাবিনি একজন সুপারহিরো এভাবে বিদায় নেবে

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে জাতীয় দলে অভিষেক হয় তামিম ইকবালের। অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার।

আফগানিস্তানের বিপক্ষে বুধবার চট্টগ্রামে তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে হারে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝ পথেই বৃহস্পতিবার সকালে হুট করে ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তামিম ইকবাল।

দেশসেরা এই ওপেনারের অবসরের সিদ্ধান্তে অবাক ক্রিকেটার, সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষকসহ সমর্থকরাও। শুধু তাই নয়! তামিমের অবসরে অবাক তার সঙ্গে খেলা জাতীয় দলের ক্রিকেটাররাও।

জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তামিমের অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, কখনো ভাবিনি আমাদের সুপারহিরোরা এভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারতেন কিন্তু দলকে এগিয়ে রেখেছেন। একজন সত্যিকারের নেতা। ধন্যবাদ তামিম ইকবাল খান।

প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে টেস্ট, ওয়নাডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তামিম।