এমএম রহমান :: চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস।অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে কে কখন মারা যাবেন তার কোন ঠিক নেই। বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ছোবলে গোটা বিশ্বই আজ বিপর্যস্ত। বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশেও দিনদিন এর প্রকোপ বেড়েই চলেছে। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে যেকেউ যেকোন দিন হারাতে পারেন তার প্রাণ।তাই তো সবাইকে এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল)করোনা ভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবক ,সাংবাদিক ,মো: সানি হোসেন এমন আতঙ্কে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ভুল-ত্রুটি ও ভালো-মন্দের মিশেলে মানুষের জীবন। সৃষ্টিকর্তার এক আজব সৃষ্টি আমরা- মানুষ। দৈনন্দিন জীবনে আমাদের অনেকের সঙ্গে চলতে হয়।কাউকে বন্ধু মেনে ও কাউকে শত্রু মনে করে। তাও চলতে হয়। এটিই পৃথিবীর নিয়ম।কিন্তু এই চলার মধ্যে আমরা অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, নিজের অজান্তেই।হয়তো পরে সেটি বুঝি যে, সেটি ভুল ছিল। তখন হয়তো আর ক্ষমা চাওয়ার মুখ থাকে না বা ইগোর কারণে চাইতেও ইচ্ছা হয় না বিপরীতে ক্ষমা মানুষের মান-মর্যাদা বাড়ায়।ক্ষমা করলে কারও মর্যাদা কমে না।বরং বহু গুণে ক্ষমাশীল ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়।কাউকে ক্ষমা করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন।আমার কাছ থেকে যদি কেউ খারাপ ব্যবহার এবং কষ্ট পেয়ে থাকেন তা হলে আমাকে মাফ করে দিবেন। জানি না কখন কি হয়ে যায়, হয়তো তখন আর সময়টা না ও আসতে পারে তাই আগেই ক্ষমা চেয়ে নিলাম।
হে আল্লাহ তুমি পৃথিবীর প্রতিটা মানুষকে ক্ষমা করে দাও, তাদের সাথে আমাকেও। প্রতিটা মানুষকে হেদায়েত দান করো আমিন।
নিজে আতঙ্কিত হবেন না, অন্যদের আতঙ্কিত করবেন না। অন্যরা আতঙ্কিত হয়, এ ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না।
আজকালের কন্ঠ /মিজান
আপনার মতামত লিখুন :