মিজানুর রহমান : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি’র নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,আহবায়ক,যুগ্ম আহবায়ক,সদস্য সচিবকে অতিদ্রুত নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকল উপজেলা,থানার নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায় পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের সাথে সমন্বয় করে ত্রাণ কমিটি গঠন করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে।
এই ত্রাণ কমিটি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ওয়ার্ড পর্যায়ে দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে, একই সাথে মহামারি করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট মানবিক সংকটে আর্থিক সহযোগিতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্নক সহযোগিতা করবে ।
আজকালের কন্ঠ /আজিজ / মিজান
আপনার মতামত লিখুন :