আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, । আর বিএনপি নির্বাচনকে খেলা হিসেবে নেয়, তারা মনোনয়ন বাণিজ্য করে। এ জন্য পরাজিত হয়।
সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে তাকে খুঁজছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্যের বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, এসব পাগলের প্রলাপ বকে জনগনের মাঝে অবস্থান তৈরি করা যাবে না।
এ সময় বিদেশিদের কোনো চাপের কাছে নতি স্বীকারের দল আওয়ামী লীগ নয় বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :