আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাং এর লিডার হৃদয় @ বুলেট হৃদয়সহ ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাং এর লিডার হৃদয় @ বুলেট হৃদয় (২০), পিতা- মোঃ লোকমান, সাং- কাজলা, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু জব্দ করা হয়।
এছাড়া তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রানা (৩৫), পিতা- মোঃ সাঈদ শেখ, সাং- বন্ডাকপাড়া, মসজিদ গলি, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানায়। এ সময় তার নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :