আজকালের কন্ঠ ডেস্ক : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের অঙ্গীকার”বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় সংগঠনের মুলতবি সভা গত ২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনে শুরু হয়। প্রথম অধিবেশনে উপদেষ্টা পরিষদ ও জাতীয় পরিষদ সদস্যগন সাংগঠনিক বক্তব্য পেশ করেন।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর ২য় অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মেয়াদোত্তীর্ণ বেশ কিছু জেলা শাখা সম্মেলন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় মুলতবী সভা সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু
গত ১৩ মে সারাদেশের জেলা ও মহানগর শাখার প্রতিনিধিদের নিয়ে সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :