গজারিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সভা | Daily AjKaler Kontho

গজারিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন
গজারিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার অন্তর্গত গজারিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ আজ ১৮ জুন বিকাল তিনটায় বালুয়াকান্দি মেঘনা ভিলেজে অনুষ্ঠিত হয়।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা হাই টুনি, উপ- ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মুন্সি, মোহাম্মদ ফয়সাল, জাতীয় পরিচয় সদস্য এডভোকেট সানিয়েল আরেফিন, মেহেরুন্নেসা উত্তরা, অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল্ মাহমুদ বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ মোজাম্মেল হক, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ সারোয়ার আহম্মেদ ফরাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর ডেলিগেট সহ মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।