মোঃ সানি হোসেন: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমাদের দেশেও এর প্রভাব পরেছে ,যার ফলে গরীব,অসহা দিনমজুর ,রিক্সচালক ও অন্যান্য পেশার মানুষ বাড়ি থেকে বের হতে পারছেনা। পারছেনা তাদের প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে।
শনিবার রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া গরীব,অসহা,দিনমজুর,রিক্সচালক ও অন্যান্য পেশার মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী বিতরন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এসব হতদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা রিতা, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকস।উপস্থিত ছিলেন ,সমাজসেবক আবু বকর স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল ।
প্রসঙ্গত শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের ৩ জন নারী রয়েছে। জেলায় মারা গেছে ৮ জন। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।
আজকালের কন্ঠ /সানি / মিজান
আপনার মতামত লিখুন :