মিজানুর রহমান : করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন,পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে কিছু গরিব দিনমজুর অসহায় মানুষের মাঝে রাতের খবারের প্যাকেট বিতারন করেন পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া ।
রনি ভূঁইয়া আজকালের কন্ঠ কে বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি। তিনি ব্যক্তিগত অর্থায়নের উদ্যোগে ২৫০ – ৩০০ খাবার প্যাকেট অসহায়,দিনমজুর দুস্থ মানুষের মাঝে এই খাবারের প্যাকেট বিতরন করেন।আজ ৭এপ্রিল মঙ্গলবার নয়া পল্টন,দৈনিক বাংলা মোর,আজাদ প্রডাক্টস গলি,বিজয়নগর ও বায়তুল মোকারম মসজিদের পাশে অসহায়,দিনমজুর ,রিসকা চালক ,ভা্যন চালক খেটে খাওয়া গরীবদের মাঝে তিনি নিজ হাতে এ খাবারের প্যাকেট বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন লতিফ টিটো । রনি ভূইয়া বলেন, ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ ভাইর নেতৃত্বে আমরা অসহায়, খেটে খাওয়া গরীবদের মাঝে এ খাবারের প্যাকেট বিতরন করে আসছি ।
রাকিব হোসেন রনি ভূঁইয়া বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।
রাকিব হোসেন রনি ভূঁইয়া এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমােদর করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।
দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।
আজকালের কন্ঠ / মিজান
আপনার মতামত লিখুন :