অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বেচ্ছাসেবকলী'র সভাপতি নির্মল রঞ্জন গুহ | Daily AjKaler Kontho

অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বেচ্ছাসেবকলী’র সভাপতি নির্মল রঞ্জন গুহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২০, ১০:২৮ অপরাহ্ন
অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বেচ্ছাসেবকলী’র সভাপতি নির্মল রঞ্জন গুহ

মিজানুর রহমান : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যাপক গণসচেনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনপ্রতিনিধির গুরু দায়িত্ব যথাযথ পালনে ব্রতি হয়ে মাঠে কাজ করছেন বাংলাদেশ আওয়মী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানিয় জনগনের কাছে বেশ প্রশংসনীয় হয়ে ওঠে। অসহায় ও গৃহবন্দী নিম্ম আয়ের মানুষদের জীবনধারা লাঘব করেছে দুশ্চিন্তা ও হতাশা। বাড়িয়ে দিয়েছে সচেনতা ও বেঁচে থাকার প্রয়াস এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মানসিকতা।

নির্মল রঞ্ন গুহ আজকালের কন্ঠকে বলেন, আমি একজন সৎ রাজনিতীবিদ হয়ে সবসময় জনগণের হয়ে মাঠে আছি।আমার এলাকার জনগণ আমাকে খুব ভালবেসে তাই এই বিপদের সময় যদি আমি তাদের পাশে না থাকি তাহলে আল্লাহর কাছে কি নিয়ে মুখ দেখাবো। সরকারের নির্দেশনা অনুযায়ী যতদিন না পর্যন্ত এ মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে আমরা সক্ষম না হচ্ছি ততদিন আমি মাঠে আছি, থাকব এবং সাধ্য মতো সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।সমাজের অনেক লোক রয়েছেন যারা অসহায় ও নিম্ম আয়ের। তারা কারো কাছে কিছু চাইতে বা বলতে পারেননা। অথচ কষ্টে আছেন। আমি তাদের পরিচয় গোপন রেখে একান্ত গোপনে সপ্তাহের বাজার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং সকল সংস্থার লোকজন কাজ করছে জনসাধারণের জন্য, সাথে আমিও আছি মানুষকে সচেতন ও সহযোগিতা করার জন্য।

দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার এর আয়োজনে বিলাসপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ দেবীনগর এর একশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এসময় উপস্থিত ছিলেন জনাব হুকুম আলী চোকদার এবং জাহাঙ্গীর চোকদারও ঢাকা জেলা দক্ষিণস্বেচ্ছাসেবক লীগনেতা অমল মজুমদার এবং ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক শামীম শিপলু সহ আরো অনেকে ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমারও করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

আজকালের কন্ঠ / মিজান