নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুর আলম’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত১১ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরে আলম (৩৪), পিতা- আবুল কাশেম, সাং- দক্ষিন যাত্রাবাড়ী চন্দ্রফোটা, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :