মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদল নেতা কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
গত ৪ জুন ২০২৩ খ্রি: রবিবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য উত্তরসূরী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ছাত্রদলের দেয়া হুমকির প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর বেদিতে এসে মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্রকারীদের এক চুলও ছাড় দেয়া হবেনা,তিনি বিএনপি ও তার সহযোগী সংগঠনকে উদ্দেশ্য করে বলেন,খুন,অগ্নি সন্ত্রাস,নাশকতার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করুন,তাহলেই দেখবেন জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু,পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর রিমন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি,গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদস,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :