স্পোর্টস ডেস্ক : আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ উপমহাদেশের আট দল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
এদিকে বসুন্ধরা কিংসের অনুশীলনে পায়ে চোট পান সাদ উদ্দিন। গত সপ্তাহে অস্ত্রোপচার করানোয় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। আর হাটুর চোটের কারণে মাঠে ফিরতে সময় লাগবে মতিন মিয়ার। তাই এই দুইজনের বদলি হিসেবেই মোরসালিন ও সাজ্জাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মৌসুমে মোহামেডানের জার্সিতে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন শেখ মোরসালিন।
আপনার মতামত লিখুন :