চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

আজকালের কন্ঠ ডেস্ক : নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।

বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় ব্যক্তিরা তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমানবাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন।

২২তম রাষ্ট্রপতি হিসাবে তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময়সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে চার দিনের সফরে ছিলেন।

গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটিই ছিল তার প্রথম সফর।