ঢাকায় প্রথম সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি | Daily AjKaler Kontho

ঢাকায় প্রথম সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৭, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন
ঢাকায় প্রথম সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি

আজকালের কন্ঠ ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ নিক হুয়াং সম্প্রতি ঢাকায় আসেন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দিনের সফরে নিক হুয়াং ব্যাংকের ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর এ সফরের উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমানশীল বাজারটি কাছ থেকে পরিদর্শন করা। সফরজুড়ে তিনি পর্যবেক্ষণ করেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে দেশীয় বাজারকে ডিজিটালি রূপান্তরিত করছে, নতুন উদ্ভাবন ঘটাচ্ছে, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং ক্লায়েন্টদের সেরা মানের অভিজ্ঞতা দিতে কাজ করছে।