সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ | Daily AjKaler Kontho

সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২৩, ৯:৫৬ পূর্বাহ্ন
সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ

অনলাইন ডেস্ক : দেশে পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুকের মরদেহ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়।

এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

স্থানীয় সময় গত সোমবার (১৫ মে) সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান জানান, গাজীপুরের কালীগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চিত্রনায়ক ফারুক।