গাজীপুর প্রতিনিধিঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। ইতি মধ্যে বাংলাদেশেও ছড়িয়ে পরেছে মহামারি করোনা ভাইরাস। আর এই সুযোগেই কিছু অসাধু মাস্ক ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে। বাজারেও দেখা দিয়েছে মাস্ক সংকট ৫ টাকার মাস্ক ২৫ টাকা, ৩০ টাকার মাস্ক ১০০ টাকা করে বিক্রি করছেন তারা । এতে সাধারণ মানুষ পরেছে বিপাকে। মাস্ক এর কৃত্রিম সংকটের সময় সাধারণ মানুষের মাঝে ফ্রী মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গাজীপুর জেনুইন স্মার্ট টিমের সদস্যরা। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে জনসচেতনতা বাড়াতে পথচারী ও বাস যাত্রীদের মাঝে ওই মাস্ক বিতরণ করা হয়। এসময় টিমের উদ্যোগক্তা মো:তারিক হাসান ও টিমের প্রধান মোঃ সোহানুর রহমান সোহান জানান, সমাজের সব ধরনের সেবা মূলক কাজ করার জন্য টিমের সদস্যরা প্রস্তুত থাকবে।সরকারী ও বেসরকারী ভাবে যে কোন ধরনের ট্রেনিং নিতেও ইচ্ছুক তারা। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেনুইন স্মার্ট টিমের সকল সদস্যবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির / মিজান
আপনার মতামত লিখুন :