আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার | Daily AjKaler Kontho

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার (১৩ মে) অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (১০ মে) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব জানান, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।