খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে ৩৩ শতাংশ | Daily AjKaler Kontho

খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে ৩৩ শতাংশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১০, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন
খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে ৩৩ শতাংশ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে গত এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে ৩৩ শতাংশ। একই সময়ে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১ শতাংশ। এর ফলে দরিদ্র ভোক্তাদের খাদ্য কেনার সক্ষমতা কমেছে।

মঙ্গলবার (৯ মে) প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। মার্কিন সরকারের বৈদেশিক সাহায্যদাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে জরিপটি পরিচালিত হয়।

যেসব দেশ খাদ্যসামগ্রী আমদানি করে সেসব দেশে মূল্যস্ফীতি বাড়ছে। কারণ, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। আর বেশি দামে খাদ্য কেনায় ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মানও কমছে। এর ফলে দুইদিক থেকেই মূল্যস্ফীতি হচ্ছে। যা ভোক্তার ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে দরিদ্র শ্রেণির ভোক্তারা।