খ্যাতনামা অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই | Daily AjKaler Kontho

খ্যাতনামা অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ৭:২১ অপরাহ্ন
খ্যাতনামা অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই

আজকালের কন্ঠ ডেস্ক : খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় গত সোমবার রাত ১২টার দিকে তিনি মারা গেছেন।

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের এ ডেপুটি চেয়ার‌ম্যান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

অধ্যাপক নুরুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত খাদ্য নীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনষ্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৭ সালে তিনি সংস্থাটির মহাপরিচালকের জ্যেষ্ঠ নীতি পরামর্শক হিসেবে যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।