দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ২৩৯৫ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ২৩৯৫ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন
দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ২৩৯৫ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : গত ২৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৬৬,০০০/- (নয় লক্ষ ছেষট্টি হাজার) টাকা মূল্যের ৩২২ (তিনশত বাইশ) বোতল ফেসনিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। হৃদয় হোসেন (২৮) ও ২। মোঃ আমিন (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১,১৩,০০০/- (এক লক্ষ তের হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭,১৮,৫০০/- (সাত লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা মূল্যের ২৩৯৫ (দুই হাজার তিনশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রনি কাজী (৩৭) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৪,৪২,৮০০/- (চার লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।