শিক্ষার্থীদের ১৫ মিলিয়ন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি | Daily AjKaler Kontho

শিক্ষার্থীদের ১৫ মিলিয়ন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের ১৫ মিলিয়ন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলারের অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করেছে প্রিমিয়ার আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হেইলিবারি ভালুকা।

গত বুধবার (১২ এপ্রিল) ঢাকায় অবস্থিত লে মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়।

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে গত বছরের ১৫ অক্টোবর হেইলিবারি ভালুকা স্কুলটির চালু করা হয়। স্কুলটি বাংলাদেশের লাক্সারি, হসপিটালিটি ও শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড গ্রুপের সঙ্গে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ইন্ডিপেন্ডেন্ট স্কুল হেইলিবারির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

ইংরেজি শিক্ষার ক্ষেত্রে স্কুলটি ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে। স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্ব-মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা।

স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ওগ্রেডি বলেন, আমরা একটি দারুণ স্কুল এখানে শুরু করেছি। হেইলিবারি ভালুকা স্কুলটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। একটি ভালো স্কুল সবসময় ক্রিটিকাল থিংকিং এবং দক্ষ শিক্ষকদের সমন্বয়ে হয়।আমাদের স্কুলটিতে সেটি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তায় হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ড চালু করেছে। এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ মেধাভিত্তিক এ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের স্কুলে শিক্ষাগ্রহণের বছরগুলোতে অনন্য এ শিক্ষাবৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ওনীল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ প্রমুখ।