পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন: নাসিম | Daily AjKaler Kontho

পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন: নাসিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২০, ৯:১৬ অপরাহ্ন
পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন: নাসিম

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নারীর ক্ষমতায়ন চাই। কিন্তু কোনো পাপিয়ার মতো দুর্বৃত্তায়নের যেন জন্ম না হয়। পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আজ নারী দিবস এটি একটি বড় দিন আমাদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে জলে-স্থলে সব জায়গায় নারীরা কাজ করছেন। শেখ হাসিনা আছেন বলেই নারীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েছেন। মনে- প্রাণে নারীর ক্ষমতায়ন চাই। কিন্তু পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা মৌসুমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা, চিত্রনায়িকা রঞ্জিতা কনা, ড. আবু হেনা মোস্তফা কামাল, চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুল, নাট্যশিল্পী আরিফা সুলতানা দীপা, এমএ মিলন, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, কণ্ঠশিল্পী করিম খানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আজকালের কন্ঠ /এসকে