বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষর্থীসহ নেতৃবৃন্দ অংশ নেয়। পরে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মো. কামরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সনাকের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রউফ প্রমুখ
আজকালের কন্ঠ /সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :