আজকালের কন্ঠ ডেস্ক : সময় যতই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা। সাড়ে ৫ ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের ঘটনার খোঁজখবর রাখছেন। তিনি এ বিষয়ের সার্বিক সমন্বয় করছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী একযোগে কাজ করছেন। সব বাহিনীর কাজের সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দিকনির্দেশনা দিচ্ছেন।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।
মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আপনার মতামত লিখুন :