নিজস্ব প্রতিনিধি : গত ০২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলী আকবর (৩১) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ০২টি ভূয়া সার্টিফিকেট, ০১টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি কালার প্রিন্টার, ০১টি কী-বোর্ড, ০১টি মাউস, ০২টি পাওয়ার ক্যাবল ও ০১টি ভিজিএ ক্যাবল উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :