বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবরে প্রধানমন্ত্রীর শোক | Daily AjKaler Kontho

বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবরে প্রধানমন্ত্রীর শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবরে প্রধানমন্ত্রীর শোক

আজকালের কন্ঠ ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদি আরবের আসির প্রদেশে বাস উল্টে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।