বাগেরহাট প্রতিনিধি : বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদপান করা হল।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :