আইরিশদের উড়িয়ে সিরিজ টাইগারদের | Daily AjKaler Kontho

আইরিশদের উড়িয়ে সিরিজ টাইগারদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন
আইরিশদের উড়িয়ে সিরিজ টাইগারদের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ২০১৬ সালে শেষবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে দেশের মাটিতে ৭ বছর ধরে অপরাজেয় থাকা টাইগাররা ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজে পরাজয়ে হারের সেই তেতো স্বাদ পেয়েছিল টাইগাররা।

তবে ইংল্যান্ড সিরিজের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তামিম ইকবালের দল। আইরিশদের মাত্র ১০১ রানে অলআউট করে দিয়ে মাত্র ১৩ ওভার ১ বলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার বাহিনী। এতে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।