সুস্থের পথে কণ্ঠশিল্পী তাশরিফ | Daily AjKaler Kontho

সুস্থের পথে কণ্ঠশিল্পী তাশরিফ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন
সুস্থের পথে কণ্ঠশিল্পী তাশরিফ

বিনোদন ডেস্ক : ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। বেঁকে গেছে তার মুখের একপাশ। মঙ্গলবার (৭ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছিলেন তিনি।

এ ঘটনার ১৩ দিন পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক পোস্ট দিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন। গিটার হাতে হাস্যজ্জল অবস্থায় একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অর্ধেক সুস্থ, সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি’।কমপক্ষে একমাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

নিজের অসুস্থতা নিয়ে আরও বলেছিলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে গোটা বিষয়।আপাতত চিকিৎসকদের পরমর্শ মোতাবেক তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। এমনকি সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।