মাহির স্বামীর আত্মসমর্পণ | Daily AjKaler Kontho

মাহির স্বামীর আত্মসমর্পণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন
মাহির স্বামীর আত্মসমর্পণ

বিনোদন ডেস্ক : ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রকিবকে ফুলেল শুভেচ্ছা জানান স্ত্রী মাহিয়া মাহি।

এদিকে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক নিয়াজ মাখদুম দুই মামলায় রকিব সরকারের জামিন মঞ্জুর করেন।

বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদাত সরকার। গণমাধ্যমে তিনি বলেন, ‘সোমবার দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন আবেদন করেন রকিব সরকার। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক নিয়াজ মাখদুম।’

প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুস নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। উপপরিদর্শক।এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।