ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব: প্রধানমন্ত্রীর | Daily AjKaler Kontho

ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব: প্রধানমন্ত্রীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন
ব্যবসা-বাণিজ্য বাড়াতে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব: প্রধানমন্ত্রীর

আজকালের কন্ঠ ডেস্ক: গতকাল রোববার (১৯ মার্চ) গণভবনে ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধবের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয় । বৈঠক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে পারস্পরিক স্বার্থে ভারতের কাছে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন ।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের যোগাযোগ বাড়াতে মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী এ সময় রাম মাধবের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান।

রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়োসী প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং আমি আশা করছি যে- ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যহত থাকবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সূত্র: বাসস