গ্রেফতার হলেন মাহিয়া মাহি | Daily AjKaler Kontho

গ্রেফতার হলেন মাহিয়া মাহি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন
গ্রেফতার হলেন মাহিয়া মাহি

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক আছেন।

মাহিকে গ্রেফতারের বিষয়ে তিনি জানান, আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশে ফিরেন। ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।