গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড: ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড: ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন
গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড: ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মোহন সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুনী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

১৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১১:৩০ থেকে ১২:০০ টা নাগাদ এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ডাকুনী গ্রামে।

প্রতিবেশি ও প্রত্যাক্ষদর্শীরা জানায়,পূর্ব ডাকুনী গ্রামের গনি মিয়ার ছেলে মোফাজ্জল হোসেনের গোয়াল ঘড়ে মশা তাড়ানোর জন্য প্রতিদিনের মতো খড়ে আগুন দিয়ে ধোয়া সৃস্টি করলে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মী ও এলাকাবাসী প্রায় ১ ঘন্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাতের বেলা আকষ্মিক আগুন লাগার কারণে গোয়াল ঘড়ে থাকা ২ টি গরু, হাস, মুরগিসহ ৭/৮ টি ঘড় ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয় তবে এখন পর্যন্ত হতাহতের কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে সন্মানিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা ও ১বস্তা চাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) এস এম ফয়েজ ঘটনা স্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার করে প্রদান করেন।