নিজস্ব প্রতিবেদক : গত ১১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা মূল্যের ৬০ (ষাট) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ডালিম হোসেন (৩৭) ও ২। মোঃ রাশেদুল ইসলাম (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২টি মোবাইল ফোন ও নগদ- নগদ- ৩,১৪৫/- (তিন হাজার একশত পয়তাল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :