গাইবান্ধায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার | Daily AjKaler Kontho

গাইবান্ধায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৩, ৯:০১ অপরাহ্ন
গাইবান্ধায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহন সরকারঃ জেলা পুলিশের অপরাধ দমন ও প্রতিরোধের ধারাবাহিক অভিযানে এবারে গাইবান্ধা জেলা পুলিশের সাফল্য ডাকাতি ও চুরিতে লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার, ডাকাতির ট্রাক ,নগদ অর্থ সহ গাইবান্ধা পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।

১১ মার্চ ২০২৩ ইং শনিবার দুপুরে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন। এসময় জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ প্রেস বিফ্রিংকালে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের জানান,
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত নাসির উদ্দিন, হাফিজুর রহমান ও জাহেদুল ইসলাম সহ সংঘবদ্ধ একটি দল গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ,খুন সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো ।
সম্প্রতি এই দলটি গাইবান্ধার শহরের ভি এইড রোড থেকে একটি ট্রাক ভর্তি সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে গাইবান্ধা থানায় মামলা দাযের করা হলে পুলিশ আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে বরগুনা জেলার আশকোনা গ্রাম থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে । তার স্বীকারোক্তি অনুয়াযী পুলিশ গাজীপুর জেলার কাসিমপুর থেকে হাফিজুর ও চাদপুর জেলা থেকে জাহেদুল ইসলামকে গ্রেফতার করে । তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির মালামাল ,ট্রাক ও নগদ অর্থ উদ্ধার করে । গ্রেফতারকৃত ৩ জনের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা ,ডাকাতি,ছিনতাই সহ নানা ধরনের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ।