পুলক , নালিতাবাড়ী প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব দোল পূর্ণিমাকে ঘিরে শ্রীমনমহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। নালিতাবাড়ী তারাগঞ্জ বাজারের শ্রীশ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।
মন্দির প্রাঙ্গন দর্শনে দেখা যায় শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটছে। অনেকটা উৎসব মুখর এবং ভক্তির সহিতেই সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব টি পালন করছেন।মন্দিরের মূল অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মন্দিরের বিপরীত পার্শ্বে সনাতন ধর্মাবলম্বীদের জন্য দিনরাত ব্যাপী বিশেষ প্রসাদ আহারের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণের মূল ফটকের বাহিরে দুপাশ জুড়ে দেখা মিললো সারি সারি হিন্দু ধর্মীয় পুস্তক এবং পুজা অর্চনার সরঞ্জামের বিশেষ স্টলের সমারোহ।
স্টলগুলোকে ঘিরে ও রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পরা ভীড় । মন্দির প্রাঙ্গণ পরিদর্শনে জানা যায় নালিতাবাড়ী শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কমিটি ও নালিতাবাড়ী উপজেলা ও পৌর পুজা উদযাপন কমিটি এবং নালিতাবাড়ীর সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক প্রচেষ্টায় মূলত ৩২ প্রহরব্যাপী উক্ত উৎসবটির আয়োজন করা হয়েছে।
মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরুণ চন্দ্র সরকার, নালিতাবাড়ী উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক যুগেন্দ্র চন্দ্র রায়, নালিতাবাড়ী পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি বিবেক চন্দ্র সাহা, নালিতাবাড়ী পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, নালিতাবাড়ী শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা, নালিতাবাড়ী শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কমিটির সাধারন সম্পাদক দীনবন্ধু ঘোষ, নালিতাবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিজয় চন্দ্র সিংহ ও সনাতন ধর্মের অন্যান্য ভক্তবৃন্দরা।
আপনার মতামত লিখুন :