লাপোর্তা যা বললেন মেসির বার্সেলোনাল নিয়ে | Daily AjKaler Kontho

লাপোর্তা যা বললেন মেসির বার্সেলোনাল নিয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
লাপোর্তা যা বললেন মেসির বার্সেলোনাল নিয়ে

স্পোর্ট ডেস্ক : আর্জেন্টাইন কিংবদন্তির বাবা হোর্হে মেসির সঙ্গে একটি সম্ভাব্য ট্রিবিউট ম্যাচ ও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন লাপোর্তা। আগামী দলবদলে মেসির বার্সেলোনায় ফেরা কিংবা না ফেরার বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাননি। তবে গ্রীষ্মকালীন দলবদলে কাতালান ডেরায় বিশ্বজয়ী মহাতারকার ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি।

লাপোর্তো বলেছেন, ‘আমি হোর্হে মেসির সঙ্গে দেখা করেছি। মেসি এখন পিএসজিতে আছেন, তাই তিনি ফিরতে পারবেন কি না, তা নিয়ে কথা বলতে চাই না। তবে সম্ভাবনা থাকছে।’

মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে লাপোর্তা বলেছেন, তখন ক্লাবের জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, যার জন্য আমি এখনো দুঃখবোধ করি। মেসি ও ক্লাবের মধ্যে আমি ক্লাবকেই বেছে নিয়েছি।’