কুয়াকাটায় আগমন ঘটেছে লক্ষাধিক পর্যটক | Daily AjKaler Kontho

কুয়াকাটায় আগমন ঘটেছে লক্ষাধিক পর্যটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন
কুয়াকাটায় আগমন ঘটেছে লক্ষাধিক পর্যটক

কলাপড়া পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটার সাপ্তাহিক দুই দিনের ছুটিকে কেন্দ্র করে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, চর গঙ্গামতী ও লাল কাঁকড়ার চর সহ কুয়াকাটার সকল পর্যটন স্পটে হাজারো পর্যটকদের আনাগানো। আর সৈকতের জিরো পয়েন্টে পর্যটকদের ভীড়ে যেন পা ফেলার যায়গা নেই। সাপ্তাহিক দুই দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় আগমন ঘটেছে লক্ষাধিক পর্যটকের। গতকাল বিকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার বেি তে বসে উপভোগ করছেন মনোরম পরিবেশ। আগতদের ভীড়ে বুকিং রয়েছে সকল হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগতদের নিরাপত্তায় মাঠে কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।