শাহবাগ এলাকা থেকে ৫১টি চোরাই মোবাইলসহ ০৩ জন মোবাইল চোরাকারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

শাহবাগ এলাকা থেকে ৫১টি চোরাই মোবাইলসহ ০৩ জন মোবাইল চোরাকারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
শাহবাগ এলাকা থেকে ৫১টি চোরাই মোবাইলসহ ০৩ জন মোবাইল চোরাকারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রিতিনিধি : গত ১৭ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন ওসমানী উদ্যান পার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান হতে সংগৃহিত চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ০৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সবুজ (২৮), ২। মোঃ শাকিব (২০) ও ৩। মোঃ শাকিল ওরফে আকাশ (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে চোরাইকৃত ৫১টি মোবাইল ফোন ও ০১টি ট্যাব উদ্ধার করা হয়।