গাজিপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল।
গত ০৩/০২/২০২০ ইং কোনাবাড়ী রনু সুপার মার্কেটে অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব ফয়সাল আহমেদ সরকার আহবায়ক মহানগর শ্রমিক দল ও মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব স্বাক্ষরিত এই আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।
মোঃ বজলুর রহমান বাদল কে আহবায়ক,ইঞ্জিঃ সেলিম সরকার যুগ্ম আহবায়ক, মোঃ মঞ্জুর হোসেন সদস্য সচিব, হাজী আব্দুল বারেক সরকার ও মোঃ খলিলুর রহমান কে সদস্য করে এই আহবায়ক কমিটির অনুমোদন করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মন্জুর হোসেন বলেন আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ ও জানান মহানগর আহবায়ক কমিটি
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :