দাগনভূঁঞা থানায় ছিনতাই ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত স্বর্ণলংকার ও নগদ টাকা উদ্ধার | Daily AjKaler Kontho

দাগনভূঁঞা থানায় ছিনতাই ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত স্বর্ণলংকার ও নগদ টাকা উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৬:২০ অপরাহ্ন
দাগনভূঁঞা থানায় ছিনতাই ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত স্বর্ণলংকার ও নগদ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি ,ফেনী :০৬/০২/২০২৩ খ্রিঃদাগনভূইঞা সমাসপুর জয়নাল হাফেজ বাড়ীর আব্দুল সাত্তার এর স্ত্রী তাহেরা বেগম(৫০) গণ ভয়ভীতি প্রদর্শন করিয়া মারধর করিয়া জোর পূর্বক দস্যুতা সংঘটন করিয়া ০১টি স্বর্ণের আংটি, ০১ জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ৫,০০০/- টাকা, মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার ছিনাইয়া নিয়েছে মর্মে এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতেৃত্বে এসআই/যশমন্ত মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০৩ জন আসামি কে গ্রেফতার করেন।

দাগনভূইঞা থানা অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, বাদীনির এজাহার প্রাপ্ত হওয়ার পর অভিযান পরিচালনা করিয়া ১/মোঃ মনির হোসেন(৪২) ২/মোঃ সবুজ(৩০) ৩/ রাকিব হোসেন( ২৩) দেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হইতে বাদীনির ছিনতাই হওয়া ০১টি স্বর্ণের আংটি, ০১ জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ৫,০০০/- টাকা এবং ০১টি সিএনজি (অটোরিক্সা) উদ্ধার করা হয়। দাগনভূঁঞা থানার মামলা নং-০৪, তারিখ-০৬/০২/২০২৩ ইং, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড এর ঘটনায় জড়িত বর্ণিত আসামীদের কে ০৭/০২/২৩ ইং তারিখে কোটে পেরন করা হয়।