রাজধানীর কদমতলী এলাকা থেকে মিঠু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

রাজধানীর কদমতলী এলাকা থেকে মিঠু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৬:০০ অপরাহ্ন
রাজধানীর কদমতলী এলাকা থেকে মিঠু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন মুরাদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ধর্ষণ মামলার ০১ নং পলাতক আসামী ধর্ষক মিঠু শেখ (৪০)’কে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।