৩০ বোতল ফেনসিডিল ০৫ কেজি গাঁজা সহ ০৩ জনকে আটক করেন জেলা (ডিবি) | Daily AjKaler Kontho

৩০ বোতল ফেনসিডিল ০৫ কেজি গাঁজা সহ ০৩ জনকে আটক করেন জেলা (ডিবি)


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৩, ২:৩৭ অপরাহ্ন
৩০ বোতল ফেনসিডিল ০৫ কেজি গাঁজা সহ ০৩ জনকে আটক করেন জেলা (ডিবি)

বিশেষ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে ০১/০২/২০২৩ ইং তারিখ ০৯ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন ০২নং পাঁচগাছিয়া ইউনিয়নস্থ বিসিক রাস্তার মাথায় জনৈক আনোয়ার (আনোয়ার ট্রান্সপোর্ট এজেন্ট) এর সামনে ঢাকা মূখী মহাসড়কের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল, ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ ০৩ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

পুলিশ সূত্রে জানাযায়, ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এসআই/সৈয়দ ফারুক আহাম্মদ এর নেতৃত্বে এএসআই/মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া আসামীরা হলেন ০১। মোঃ সজিব মিয়া (২২), পিতা-নাদিম মিয়া, মাতা-নাজমা বেগম, সাং-পাড়া গাঁও (মিয়া বাড়ী), থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ০২। মোঃ পেয়ার আহম্মেদ রুবেল (২৭), পিতা-মৃত জানু মিয়া, মাতা-মৃত ফিরোজা আক্তার, সাং-জোয়ারকাছর (আর্মি শামছুল হক এর বাড়ী), থানা ও জেলা-ফেনী, ০৩। মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-আবুল হাসেম, মাতা-সখিনা বেগম, সাং-দক্ষিণ কাইচ্ছুট্টি (কাজী বাড়ী), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা-দেরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল, ০৫ (পাঁচ) কেজি গাজা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করে পরদিন দুপুরে আদালতে পেরন করেন।