বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা | Daily AjKaler Kontho

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ন
বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
পরে শহরের স্বাধীনতা উদ্যানে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনের সভপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে চিত্রাঙ্কণ, আতশবাজি প্রদর্শনের আয়োজন করেছে উপজেলা পরিষদ।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান