গাজীপুর ইউনাইটেড ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাজীপুর ইউনাইটেড ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২০, ১১:২২ অপরাহ্ন
গাজীপুর ইউনাইটেড ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : ৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার কুদ্দুস নগর মাঠ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুর ইউনাইটেড ক্লাবের চতুর্থ বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতি সভা,গুণী, সম্মাননা, ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম মোরশেদ আলম প্যানেল চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ, যুগ্মসাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোঃ মাহমুদুল হাসান চঞ্চল সভাপতি ইউনাইটেড ক্লাব এর সভাপতিত্বে, ফায়জুর রহমান ফয়েজ সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিট ক্লাব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন আহমেদ সুন্দর আলী সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোহাম্মদ সেলিম রহমান স্বর্ণপদক প্রাপ্ত কাউন্সিলর সভাপতি ৭ নং জোন গাজীপুর সিটি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড। আরো উপস্থিত ছিলেন আক্কাস আলী পাঠান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। আব্দুর রহমান মাস্টার সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ। মোহাম্মদ মিজানুর রহমান পরান সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী উপদেষ্টা গাজীপুর ইউনাইটেড ক্লাব, ও প্রধান উপদেষ্টা এসরার নগর হাওজিং। মোঃ খলিলুর রহমান এম এ সদস্য মহানগর আওয়ামী লীগ।মোহাম্মদ সোলায়মান মিঞা যুগ্মসাধারণ সম্পাদক সাবেক কোনাবাড়ী ইউনিয়ন। মোঃ আনিসুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোঃ মনোয়ার হোসেন মিন্টু প্রতিষ্ঠাতা আহ্বায়ক কোনাবাড়ি শ্রমিকলীগ। মোঃ হাফিজুর রহমান( রিপন) উপদেষ্টা গাজীপুর ইউনাইটেড ক্লাব। মোহাম্মদ বিল্লাল হোসেন আওয়ামী লীগ নেতা। মোহাম্মদ আনোয়ার হোসেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। মোঃ উজ্জল আহমেদ সিদ্দিকী জিয়াউদ্দিন রবিনসহ গাজীপুর ইউনাইটেড ক্লাবের সকল সদস্য। গান পরিবেশন করেন বাংলাদেশ খ্যাতিমান সিঙ্গার ও নোলক বাবু সুপারস্টার ক্লোজআপ ওয়ান।

আজকালের কন্ঠ /কবির /মিজান