কোনাবাড়ীতে কোটি টাকা হাতিয়ে নিলেন প্রতারক কাদের | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে কোটি টাকা হাতিয়ে নিলেন প্রতারক কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২০, ১২:৪০ পূর্বাহ্ন
কোনাবাড়ীতে  কোটি টাকা হাতিয়ে নিলেন প্রতারক কাদের

গাজিপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার এলাকার বেশ কিছু ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আঃ কাদের সরকার (৫২) নামের এক প্রতারক।

প্রতারক আঃ কাদের দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ,গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ ব্যবসায়ীদের সাথে নানা কৌশল অবলম্বন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এরকমই অভিযোগ উঠেছে কোনাবাড়ি এলাকায়।

ভুক্তভোগী মোঃ কামাল হোসেন নামে এক কেমিক্যাল ব্যবসায়ী জানান, ব্যবসায়ীক সূত্রে পরিচয় আঃ কাদেরের সাথে। এসময় আঃ কাদের নিজেকে বাংলাদেশ ব্যাংকের বড় কর্মকর্তা বলে পরিচয়দেন। তিনি আরো জানান বাংলাদেশ ব্যাংকের জিএম তার মামা। প্রতারক কাদের, ব্যবসায়ী কামাল হোসেনকে ব্যবসা বৃদ্ধির জন্য ৫কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোন করে দিবে বলে আশ্বাস দেন। তখন ভুক্তভোগী কামাল হোসেন সরল মনে তার কথায় রাজী হয়।প্রতারক কাদের, ব্যবসায়ী কামাল হোসেনকে বলেন,উক্ত টাকা উত্তোলন করতে অগ্রিম ৬৯ লাখ টাকা খরচ করিতে হইবে। ভুক্তভোগী কামাল তার ব্যবসা বৃদ্ধি করার চিন্তা করে ব্যাংক ,বিকাশ এবং নগদ টাকার মাধ্যমে ধার্যকৃত টাকা পরিশোধ করেন।কিন্তু কাদের টাকা নেওয়ার পর ভুক্তভোগী কামালের সাথে নানান রকমের তালবাহানা শুরু করেন। এতে কামাল হোসেনের মনে বিভিন্ন ধরনের সন্দেহের সৃষ্টি হয়।ইতিমধ্যে প্রতারক কাদের ব্যবসায়ী কামালকে টাকা দেওয়ার জন্য আশ্বস্ত করে এবং তার ঘনিষ্ঠজনরা ব্যবসায়ী কামালকে ব্যাংক চেক প্রদান করেন। এরপর থেকে আবার সে আত্মগোপন করে বিভিন্ন তালবাহানা করেন ।কয়েকদিন আগে প্রতারক কাদের সরকার ব্যবসায়ী কামালকে ফোন করে তার নিজ অফিসে আসতে বলেন। গত ১লা সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ব্যবসায়ী কামাল হোসেন কোনাবাড়ী আনসার মার্কেটের নবম তলায় প্রতারক কাদের সরকারের অফিসে গিয়ে পাওনা টাকা চান। কাদের পাওনা টাকা দিবেনা বলে জানিয়ে দেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করেন ভুক্তভোগী কামাল হোসেনকে। কোনাবাড়ীর আরেক ভুক্তভোগী দীপক সাহা জানান, আমার কাছ থেকে ৫৫ লক্ষ ৩০ হাজার টাকা এবং রেজাউল করিম নামের এক ব্যাক্তির কাছ থেকে ৫লাখ হাতিয়ে নিয়েছে আঃ কাদের সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ইসলামপুর গ্রামের মৃত নূরুজ্জামান সরকারের ছেলে। প্রতারক আঃ কাদের সরকারের মুঠোফোনে বহু বার ফোন করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ- পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বলেন,এর বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একাধিক অভিযোগ রয়েছে , তাকে খুজে পাওয়া যাচ্ছেনা এবং ফোন ও রিসিভ করেনা। খুঁজে বের করা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।এই প্রতারক কাদেরকে ধরিয়ে দিতে সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা।

আজকালের কন্ঠ /কবির /মিজান