মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন
মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজা ও ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার পদ্মা উত্তর থানাধীন কান্দিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৪০,০০০/-(পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাকিবুল ইসলাম সুমন (৩০) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও ০১টি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র টাকা জব্দ করা হয়।