কোনাবাড়ীতে কথিত সাংবাদিক সহ চোর চক্রের চার জন আটক | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে কথিত সাংবাদিক সহ চোর চক্রের চার জন আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৩, ৭:২৫ অপরাহ্ন
কোনাবাড়ীতে কথিত সাংবাদিক সহ চোর চক্রের চার জন আটক

গাজীপুর মহানগর প্রতিনিধি- সালাহ উদ্দিনঃ- গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী আমবাগ এলাকা থেকে সিদ্দিকুর রহমানের ভাড়া দেওয়া কারখানা থেকে গেঞ্জি চুরির সাথে সম্পৃক্ত থাকার দায়ে মো. টুটুল মিয়া কথিত সাংবাদিকসহ চোর চক্রের ৪ জনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

গতকাল -মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আমবাগ পশ্চিম পাড়া থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ আশিক বেপারী (২৩), মোঃ রতন মিয়ার ছেলে মোঃ টুটুল মিয়া (২৭), মোঃ আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে মোঃ রাজীব মিয়া (৩০) ও মোঃ মাসুদ রানা (২৫)। তাঁরা সবাই আমবাগ পশ্চিমপাড়ার বাসিন্দা।
এ ঘটনায় (জিএমপি) কোনাবাড়ি থানায় ভুক্তভোগী মোঃ শরিফ মিয়া মামলা দায়ের করেছেন।

গতকাল দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।